তেজগাঁও থেকে বিএমডব্লিউ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:৫১

জব্দ করা বিএমডব্লিউ প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের আরও একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকার ৩৪৫ নম্বর মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, অবৈধভাবে আমদানি করা বিএমডব্লিউ এক্স-৫ মডেলের কালো রঙের গাড়িটি তারা গত কয়েকদিন ধরে খুঁজছিলেন।খবর পেয়ে মঙ্গলবার শুল্ক গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
আরও পড়তে পারেন: স্ত্রীর জন্য ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
তেজগাঁও এলাকার মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ কর্তৃপক্ষ শুল্ক গোয়েন্দাদের জানান, তাজুল নামের এক ড্রাইভার মেরামতের জন্য গাড়িটি ওয়ার্কশপে রেখে যান। কিন্তু প্রায় একমাস হয়ে গেলেও গাড়িটি কেউ নিতে আসেননি। যোগাযোগও করেননি।গাড়িটিতে যে নম্বর (ঢাকা মেট্রো শ ০০-০৫০১) প্লেট ছিলো সেটিও ভুয়া।
গাড়ি রেখে যাওয়ার সময় ড্রাইভার তাজুল তার যে মোবাইল নম্বর (০১৭৫৯৩১৭০৩২) দিয়েছিলেন সেটিও বন্ধ পাওয়া যায়।
মইনুল খান আরও জানান,সাম্প্রতিক সময়ে অবৈধভাবে আমদানি করা বিলাসবহুল গাড়ির বিরুদ্ধে শুল্ক গোয়েন্দাদের বিশেষ অভিযান শুরুর পর ধরা পড়ার ভয়ে মেরামতের নাম করে গাড়িটি ওয়ার্কশপে ফেলে রাখা হয়েছে।গাড়িটি বর্তমানে ওয়ার্কশপের তত্ত্বাবধানে রাখা হয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এটির ইঞ্জিন ক্ষমতা ৩০০০ সিসি। চ্যাসিস WBAFB72070LX83856 । গাড়ির প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য গোয়েন্দারা মাঠে নেমেছেন বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন: ৬ ডলারে সাধারণ রেস্তোরাঁয় রাতের খাবার খেলেন ওবামা!

জেইউ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম