ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষায় প্রাক-প্রাথমিকের বই ছাপাবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ২৩:১৬আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:২৩

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ২০১৭ সালে প্রথমবারের মতো চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো-এ পাঁচটি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষায় প্রাক-প্রাথমিক পর্যায়ের বই ছাপানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

আরও পড়তে পারেন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের প্রধানকে হত্যার হুমকি
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য এবারই প্রথম প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে টিচিং গাইড এবং টিচিং কারিকুলাম গাইড তৈরি করবে এনসিটিবি। প্রাথমিকের শিক্ষকদের জন্য ৬০ লাখ, মাধ্যমিকের শিক্ষকের জন্য থাকছে ৪০ লাখ ৩২ হাজার নির্দেশিকা। এতে করে শিক্ষকের মান বৃদ্ধি ও পাঠদান পদ্ধতি আরও উন্নত হবে। একইভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৬৬টি ব্রেইল বই তৈরি করা হবে।
তিনি বলেন, ২০১৭ সালের জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল এসএসসি ভোকেশনাল, দৃষ্টি প্রতিবন্ধী, পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক সহায়িকা ও শিক্ষক নির্দেশিকাসহ মোট ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৯৭৯টি বই ছাপাবে সরকার।
আগামী বছরের প্রথম দিন বই উৎসব উদযাপনের ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অতীতের ধারাবাহিকতায় আগামী বছরও ১ জানুয়ারি বই উৎসব হবে। পৃথিবীর কোনও দেশ বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেওয়ার ইতিহাস সৃষ্টি করতে পারেনি। একমাত্র আমরাই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিনে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছি। আমাদের এ অর্জন দুনিয়ার বাইরেও আলোচ্য বিষয়। এ কাজ কীভাবে সম্ভব হলো জানতে চায় সারা পৃথিবীর মানুষ।
এসব অর্জনের জন্য এনসিটিবিকে মুখ্য নায়ক আখ্যায়িত করে নুরুল ইসলাম নাহিদ বলেন, এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রণী ভূমিকার কারণে আজকে আমরা দেশে বিদেশে এ অর্জনের সহযাত্রী হতে পেরেছি। ২০১৬ সালে সঠিকভাবে বই ছাপানো, বাঁধানো এবং স্কুলে স্কুলে সময়মতো পৌঁছে দেওয়ার কৃতিত্বের জন্য শিক্ষামন্ত্রী এনসিটিবির কর্মকর্তাদের সম্মানী হিসেবে ডিসেম্বর মাসের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো.সোহরাব হোসাইন।

আরো পড়তে পারেন: প্রেস মিনিস্টারের প্রতিক্রিয়ায় তানভীর আহমেদের বক্তব্য
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বইয়ে ভুল এবং কিছু প্রবন্ধের বিরুদ্ধে আপত্তি রয়েছে। ভুল সংশোধন হচ্ছে। আপত্তির বিষয়গুলো বিবেচনা করে সংশোধন করা হচ্ছে। সবকিছু রাতারাতি সম্ভব না। ক্রমান্বয়ে ভুল সংশোধিত হচ্ছে। আপত্তির বিষয়গুলোও সংশোধন হচ্ছে। আশা করছি ধীরে ধীরে এনসিটিবির বই সবখানে সমানভাবে সমাদৃত হবে।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল উদ্দিন এনডিসি। স্বাগত বক্তব্য দেন এনসিটিবির সদস্য সচিব প্রফেসর ড. রতন সিদ্দিকী। মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএআর/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের