‘মেকিং অ্যা ডিফরেন্স উইথ যাকাত’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৭ মে) থেকে চতুর্থবারের মত ঢাকায় দু’দিনব্যাপী যাকাত মেলা-২০১৬ শুরু হচ্ছে।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে আয়োজিত এবারের যাকাত মেলার স্পন্সর হিসেবে রয়েছে ইসলামি ব্যাংক্স কনসালটেটিভ ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামিক রিলিফ বাংলাদেশ, মান বাংলাদেশসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
বই, উপহারসামগ্রী ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বই, যাকাত ভিত্তিক এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুর রহমান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান নিয়াজ রহিম এবং জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
যাকাত ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
আইলার সাত বছর: এলাকা ছাড়ছেন ক্ষতিগ্রস্তরা
/এফএস/








