আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৭:২৮আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:৩২

আসলাম চৌধুরী বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইনসপেক্টর গোলাম রাব্বানি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য জানান।
বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এজন্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পর মন্ত্রণালয় মামলার অনুমোদন দিয়েছে।  
এর আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সিদ্ধান্ত রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে জানান।

আরও পড়তে পারেন: খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভালো হবে না: মির্জা আব্বাস

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক