খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভালো হবে না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৬:২২আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৪২

মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, খালেদা জিয়ার গ্রেফতারকে দেশের মানুষ ভালোভাবে নেবে না। ক্ষমতাসীন সরকারের উচিত জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা, খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করা। বৃহস্পতিবার রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আয়োজিত এক যৌথসভায় তিনি এ সব কথা বলেন।
মির্জ আব্বাস বলেন, দমন-নিপীড়ন করে পৃথিবীর কোনও শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে থাকে,  খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে দেশে শান্তি আসবে, তাহলে দলটি বোকার স্বর্গে বসবাস করছে।
এক এগারোর আগে-পরের মতো এখন আবারও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, কোনও একটি স্বার্থান্বেষী মহল সেই ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করছে। যার একটি ছায়া মহানগর বিএনপিতেও পড়তে দেখা যাচ্ছে। তাই লেগে থাকার জন্য নয়, যারা দলের প্রতি আন্তরিক, তারাই আগামী দিনের কর্মসূচিতে অংশ নেবেন। একটি কথা মনে রাখবেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও পড়তে পারেন: খালেদা জিয়ার নির্দেশেই মোসাদের সঙ্গে হাত মিলিয়েছেন আসলাম: স্বাস্থ্যমন্ত্রী

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান