বাবার সঙ্গে অভিমান করে ছেলের ‘ আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ০১:৫৭আপডেট : ৩১ মে ২০১৬, ০২:০৩

বাবার কাছে পাঁচ হাজার টাকা চেয়ে না পেয়ে মিরাজ চৌধুরী শাকিল (২০) নামে বিবিএ পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে।  আত্মহত্যা
সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর ২৯/বি এলাকায় এ ঘটনা ঘটে। মিরাজ পরিবারের সঙ্গেই সেখানে থাকতেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়তে পারেন: চাকরি হারাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তা
তিনি বলেন, বাবার সঙ্গে অভিমান করে মিরাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার আগে মিরাজ সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার কাছে পাঁচ হাজার টাকা চান। বাবা টাকা না দিলে তিনি তার কক্ষে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেন।  কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি বের হননি। দরজা ভেঙে তাকে ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।
পরে মিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরাজ ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলেও জানায় পুলিশ। তার বাবার নাম আরিফ হোসেন চৌধুরী। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবার নিয়ে গেছে।
আরও পড়তে পারেন: ভবিষ্যতে মুস্তাফিজ আরও দুর্দান্ত হয়ে উঠবে: ওয়ার্নার

/এআরআর / এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম