তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ০৮:৪৪আপডেট : ০১ জুন ২০১৬, ১১:১৯

তফাজ্জল হোসেন মানিক মিয়া গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- আজিমপুরে মরহুমের কবরের পাশে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণ সভা।
বুধবার সকাল ৭টায় মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি এবং মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া দৈনিক ইত্তেফাক অফিসে সকাল ৮টা থেকে কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় আজিমপুর কবরস্থানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং সকাল ৯টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিকাল সাড়ে ৩টায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করেছে। এতে সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

সাংবাদিক ফাহিম মুনয়েম আর নেই
পাহাড়ি ঢলে বিনষ্ট ৩ কোটি টাকার প্রকল্প, নির্বিকার কর্তৃপক্ষ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম