পাহাড়ি ঢলে বিনষ্ট ৩ কোটি টাকার প্রকল্প, নির্বিকার কর্তৃপক্ষ

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুন ২০১৬, ০৮:০২আপডেট : ০১ জুন ২০১৬, ০৮:১৫

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বিনষ্ট হচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কৃষি প্রকল্প। জাপানি সংস্থা জাইকার অর্থায়নে ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের মাটিতে মারাত্মক ধস নামায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নজরে আসছে না। তারা শুধু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

রাজনগরে প্রবল বর্ষণ ও ঢলে ক্ষতিগ্রস্ত কৃষি প্রকল্প

জানা গেছে, কৃষি প্রকল্পের আওতায় রাজনগর ইউনিয়নে প্রায় সাড়ে ৩ হাজার একর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছিল। জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে উত্তরভাগ ইউনিয়নের ধামাইছড়ায় দুটি স্লুইস গেইট স্থাপন করা হয়। ধামেশ্বরী ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওই ইউনিয়নের নিম্নাঞ্চল ও হাওর এলাকার ভুরভুরির বিল, ফাটাবিল, পশ্চিম চানভাগ, পূর্ব-চানভাগ, বড়দল, উত্তরভাগ, হায়পুর গ্রাম এলাকার সাড়ে ৩ হাজার একর জমি কৃষির আওতায় আনা হয়েছিল। ২০১৪ সালে শুরু হয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে শেষ হয় এ কাজ।

চলতি বছর ওই প্রকল্পের আওতায় জমি চাষ করা হয়েছিল।কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রকল্পের জন্য নির্মিত স্লুইস গেটের উভয় পাশের টিলায় ধস ও আশেপাশের মাটি সরে গেছে।

এছাড়া, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি প্রবাহের কারণে ভাঙন আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জরুরি ভিত্তিতে মাটি ভরাট করা ও বাঁধ না দেওয়া হলে আরও ভাঙনের মুখে পড়বে এবং সামনের মৌসুমে কৃষি আবাদের সম্ভাবনা একেবারেই ভেস্তে যাবে।

অন্যদিকে, পাহাড়ি ঢলে ইউনিয়নের উত্তরভাগ চা বাগান ও চানভাগ চা বাগান সড়কের প্রায় ১৫০ ফুট পাকা সড়ক ভেসে গেছে। দেবে গেছে আরও ৫০ ফুটের মতো সড়ক। এতে ওই সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।

এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল অধিদফতর। রাজনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জাইকার অর্থায়নে ধামেশ্বরী ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বেশ ক্ষতি হয়েছে। পানির প্রবল স্রোতে দুইটি স্লুইচ গেট ও দুটি চা বাগানের সড়ক এবং একটি সেতুর উভয় পাশের মাটি সরে যাওয়ার খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন: শাপলা খাতুন হত্যা মামলা: পিচ্চি বাবুসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

/এমও/টিএন/ 

/আপ:এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে