আমরা শোকাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১২:১৪আপডেট : ০১ জুন ২০১৬, ১৫:৩২

সৈয়দ ফাহিম মুনয়েম মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার ভোর সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানে নিজের বাসায় তিনি মারা গেছেন।
তার এই অকাল প্রয়াণে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানান। একই সঙ্গে বাংলা ট্রিবিউন পরিবারও তার মৃত্যুতে শোকাহত।
ফাহিম মুনয়েমের মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার দুই ছেলে আমেরিকা থেকে আসার পর জানাযা ও দাফন কাজ সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তাকে ঢাকায় দাফন করা হবে।
প্রসঙ্গত, মৃত্যুকালে সাংবাদিক সৈয়দ ফাহিম মুনয়েম-এর বয়স হয়েছিল ৬৩ বছর। মাছরাঙা টেলিভিশনের সর্বশেষ খবর অনুযায়ী, তার দাফনসহ অন্যান্য বিষয়ে পরিবারের সিদ্ধান্ত পরে জানানো হবে। তার মরদেহ স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে।


ফাহিম মুনয়েম দীর্ঘদিন সংবাদপত্রে কাজ করেছেন। দৈনিক সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের পদে কাজ করেন। তার বাবা সৈয়দ নুরুদ্দিনও সাংবাদিক ছিলেন। ফাহিম মুনয়েম স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান ফাহিম মুনয়েম।
২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে।

/জেএ/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি