প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ শনিবার (১১ জুন) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আয়োজিত এই ইফতার মাহফিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, হাইকোর্ট ও সপ্রিমকোর্টের বিচারক ও আইনজীবী, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজের বরাত দিয়ে বাসস এই তথ্য জানিয়েছে।
গতবছর থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
যে পরিস্থিতিতে দেশে ফিরবেন তারেক রহমান!
ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা
/এফএস/








