দুই মামলায় শওকত মাহমুদের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৪:১৯আপডেট : ১৪ জুন ২০১৬, ১৪:২২

সাংবাদিক শওকত মাহমুদ যাত্রাবাড়ী থানার পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা মামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলাসহ অপর একটি মামলাতেও জামিন দেন।
২০১৫ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি এ সাংবাদিক নেতাকে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এরপর ওই বছর ২৪ আগস্ট ৪ মামলায় ১ দিন করে ৪ দিন এবং ১৯ আগস্ট রমনা থানার একটি মামলায় ৩ দিন এবং ২৭ আগস্ট লালবাগ থানার একটি মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৯ ফেব্রুয়ারি শাহবাগ থানার ২৪(২)১৩ নম্বর রিমান্ড এবং জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
তাকে যাত্রাবাড়ীর আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জন আসামি রয়েছেন। গত ৫ এপ্রিল মামলাটির চার্জশিট আমলে নৌয়া হয়।
/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন:  চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ গ্রেফতার ৩১১৫

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম