‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:০৭

নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হয়ে যাওয়া  নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজ চালু করার দাবিতে মানববন্ধন করছেন। মানববন্ধন থেকে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন।
বুধবার (১৫ জুন) সকাল  সাড়ে এগারোটা থেকে  জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। গতকালও তারা এখানে একই কর্মসূচি পালন করেছেন। নাইটিংগেল মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি। তিনি আমাদের পক্ষ থেকে চারজন প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করবেন বলে তার কাছ থেকে আশ্বাস পেয়েছি।’ আমরা আশা করছি, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন, সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সোনিয়া খানম বলেন, ‘গত ১২ জুন হঠাৎ করেই আমাদের কলেজ বন্ধ ঘোষণা করা হয়।  এভাবে কলেজ বন্ধ করায় আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।’ সোনিয়া আরও বলেন, ‘কলেজ বন্ধ ঘোষণার পর আমরা শান্তিপূর্ণভাবে কলেজে অবস্থান করছিলাম। কিন্তু গত ১৪ জুন ভোর রাতে পুলিশ দেয়াল টপকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের ওপর গুলি চালায়, টিয়ার শেলসহ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের গুলিতে আমাদের চারজন শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।
আমরা এই পুলিশি হামলার বিচার চাই এবং  ঘটনার সুষ্ঠু তদন্ত করে কলেজের প্রশাসনিক কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রীসহ স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে আমাদের আবেদন, আমরা যেন  শিক্ষা জীবন শেষ করতে পারি। ’
জেএ / এপিএইচ/

আরও পড়ুন: 

ফুঁসে উঠেছে মেডিক্যাল শিক্ষার্থীরা: শর্তারোপ করে পড়াশোনা চালানো যেত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম