পাঁচ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৬, ০২:২৩আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১১:০৯

যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিরা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সেনাবাহিনী পরিচালিত অপারেশ থান্ডারবোল্ট-এ নিহত পাঁচ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ ময়নাতদন্ত শেষ হয়।

চারজন ফরেনসিক বিশেষজ্ঞ এ ময়নাতন্ত সম্পন্ন করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেল মাহমুদ।

তিনি বলেন, কারও শরীরে গুলি, আবার কারও শরীরে স্প্লিন্টার পাওয়া গেছে। এছাড়া কারও আঙুল আবার কারও কব্জি বোমা বা গ্রেনেডের আঘাতে উড়ে গেছে।

এর আগে গুলশান থানা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কেউ লাশ নিতে থানায় আসেনি। এমনকি সিএমএইচ হাসপাতাল থেকে তাদের কাছে ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করা হয়নি।

গুলশান জোনের সহকারী কমিশনর রফিকুল ইসলাম জানিয়েছিলেন, যদি কেউ লাশ নিতে আসে তবে অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে তা হস্তান্তর করা হবে।

গত শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নাম্বার সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নিহত হন। পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় তিন বিদেশি নাগরিকসহ ১৩ জিম্মিকে। এছাড়া এক জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত সাত জাপানির মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি