গুলশান হামলা

নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ২২:৩৬আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২৩:২৪


নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩ গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে নর্থ-সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ তিনজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক গিয়াসউদ্দীন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রো-ভিসি গিয়াসউদ্দীন আহসান এই হামলাকারীদের কাছে বাড়ি ভাড়া দিয়েছিলেন। এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য নিজ হেফাজতে রাখা বা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া থেকে তিনি বিরত ছিলেন।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটি সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নং রোডের ই-ব্লকের টেনামেন্ট ৩-এর ফ্ল্যাট এ-৬-এর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

কাউন্টার টেররিজমের কর্মকর্তারা জানান, চলতি বছরের মে মাসে জঙ্গিরা এই ভবনে বাসা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর জঙ্গিদের সহযোগীরা এই বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে বালুভর্তি কার্টন ও হামলাকারীদের পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলেও ধারণা করছেন তারা।

আরও পড়তে পারেন: হত্যাকারীদের প্রশিক্ষণ একই পদ্ধতিতে, হত্যার ধরন একই

 

/এনএল/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক
একনজরে আজকের আলোচিত খবর
আপনি কীভাবে আঙুল-মাউস নাড়ান, সেটাও দেখে ওয়েবসাইট!
হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের নীড় 
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু