কামরাঙ্গীরচরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ০৯:২২আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৯:২৬

কামরাঙ্গীরচরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৮ রাজধানীর কামরাঙ্গীরচরে আলীনগর এলাকায় ‘বৃষ্টি গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। এসময় আট শ্রমিক দগ্ধ হন।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি দগ্ধ ছয় শ্রমিক হলেন, নাজমুল, সুমন, শাকিল, মনির, আশিক ও সজীব। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সাড়ে পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে আসেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ করে কারাখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

/এআইবি/এনএস/

আরও পড়ুন: ‘সরকারি খুতবা’ প্রত্যাখ্যান, আন্দোলনের হুমকি হেফাজতের নারায়ণগঞ্জ শাখার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম