রাজধানীর রামপুরা এলাকা থেকে নয় অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব -৩। তাদের কাছ থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই প্রতারক চক্রটি বিভিন্ন পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ল্যাপটব, ক্যামেরা, সিম ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পারেননি তিনি।
/এআরআর/
আরও পড়ুন:
জঙ্গি তালিকায় নিজের নাম দেখে কান্নায় ভেঙে পড়লেন মুন্না
‘জঙ্গিদের লাশ পরিবার না নিলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে’
এক মাস সময় পেলেন যুদ্ধাপরাধী মীর কাসেম আলী








