‘জঙ্গিদের লাশ পরিবার না নিলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১১:৩২আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১১:৩৩

গুলশান হামলার পাঁচ জঙ্গি

গুলশান হমলায় নিহত জঙ্গিদের লাশ দাফন প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের তাদের পরিবারও আপন মনে করে না। আপনারা দেখেছেন কিশোরগঞ্জে নিহত জঙ্গির জানাজা পড়ানোর জন্য মানুষ পাওয়া যায়নি। আমরা একজন আলেমকে দিয়ে তার জানাজা পড়িয়ে দাফন করেছি। জঙ্গিদের তাদের পরিবারও ঘৃণা করে। যদি তারা লাশ নিতে না চায় তাহলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।’

গুলশান হামলা নিহত জঙ্গিদের লাশ দাফনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সোমবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গুলশান হামলায় নিহত ৫ জঙ্গি ও এক সন্দেহভাজনের লাশ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রয়েছে।

আরও পড়ুন: অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী