দারুল ইহসানের ওয়েবসাইটও বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১০:৫৪আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১২:২৩

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণার পর এবার ওয়েবসাইটও বন্ধ করা হলো। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণার পর বিটিআরসিকে শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ওয়েবসাইটও বন্ধ করা হয়েছে।
এদিকে বুধবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(http://www.diubd.edu.bd/) প্রবেশ করলে সাইটটির কোনও পেইজই দেখা যাচ্ছেনা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজফার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষামন্ত্রণালয় যেহেতু বন্ধ ঘোষণা করেছে, সেহেতু এর সকল কার্যক্রমই বন্ধ রয়েছে। আমরাও বিশ্ববিদ্যালয়টি আজ থেকে বন্ধ রেখেছি।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা বুধবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় যেখানে বন্ধ সেখানে ওদের ওয়েবসাইটও বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। আমরা এর আগেও বিটিআরসিকে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্য চিঠিতে নির্দেশনা দিয়েছিলাম।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধ করে দেওয়ার কোনও চিঠি আমরা এখনও হাতে পাইনি। ফলে ওয়েবসাইট চালু আছে।

তবে বুধবার সকাল থেকেই মাঝে মাঝে ওয়বেসাইটটিতে ঢোকা যাচ্ছেনা জানালে তিনি জানান, আমি তো এমনটি দেখিনি। তবে তারা যদি বন্ধ করে দেয় তাহলে তো কিছু করার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে আমরা স্বাগত জানাব। 

উল্লেখ্য, সনদ জালিয়াতি, শতাধিক আউটার ক্যাম্পাস, মালিকানা দ্বন্দ্বসহ নানা অভিযোগে হাইকোর্টের এক রায়ের পর  দারুল ইহসান বিশবিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে শিক্ষামন্ত্রণালয়।
/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন:
দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ: বন্ধ হলো ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭ আউটার ক্যাম্পাস

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম