জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় ভীত না হতে আশরাফের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ২০:৩১আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২০:৪১





জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ফটো)

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত ও আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, দুই-একটি জঙ্গিবাদের ঘটনা ঘটেছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক পাহাড় ডিঙিয়েছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে জঙ্গিবাদ তো দূরের কথা জঙ্গির ‘জ’ ও থাকবে না।

সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার (৩০ জুলাই) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব লীগ ঢাকা মহানগর উত্তর এ সমাবেশের আয়োজন করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে ভয়ের কোনও কারণ নেই মন্তব্য করে আশরাফ বলেন, বাংলাদেশে যারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা ভালো করে এ কাজটিও করতে পারে না। এরা কাপুরুষ এদের কোনও আত্মশক্তি নেই। এ জন্য তারা গুপ্তহত্যা করে। রাতের বেলা নিরীহ মানুষকে হত্যা করে। এই কাপুরুষেরা দু’একজন মায়ের বুক হয়তো খালি করতে পারবে, কিন্তু তারা কোনও সংগ্রামে জয়লাভ করতে পারবে না। এরকম দুই-একটি ঘটনা ঘটলে শহীদ মিনারে সমাবেশ করতেই হবে এমন না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আসুন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশে দু’একটি জঙ্গিবাদের ঘটনা ঘটেছে। ভবিষ্যতেও হয়তো এ ধরনের দু’একটি ঘটনা ঘটতে পারে। এই দু’চারটি ঘটনার জন্য বাংলাদেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা কিন্তু সঠিক নয়।
তিনি বলেন, হত্যা করে বিন্দুমাত্র জিহাদ প্রতিষ্ঠা পাবে না। রেস্টুরেন্টে গিয়ে বিদেশিদের মারলো। নিজেরাও মারা গেল। এতে করে কারা লাভবান হচ্ছে। কেন বিশ্বে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে, তা ভাবতে হবে। আমেরিকায়, ইউরোপে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকায় কেন জঙ্গি হামলা হচ্ছে।
ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মুসলমানরা ইহুদি ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি। কিন্তু ইহুদি আর ইসলাম ধর্মের সাথে খুব একটা তফাৎ নেই। আমরাও পয়গম্বরের উম্মত তারাও তাই। আমরা যদি অন্য ধর্মকে সম্মান না করি, তারাও আমাদের ধর্মকে সম্মান করবে না। ইসলাম ধর্ম সর্বোত্তম, হিন্দু ধর্ম নিম্মমানের, আর ইহুদি ধর্ম কিছুই না,এটা বলা ঠিক না। কোনও ধর্মকেই তাচ্ছিল্য করা উচিত না।
এ সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনের কর্মীদের জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শপথ বাক্য পাঠ করান। সমাবেশে ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে জঙ্গিবাদ দমন করতে হবে, এটাই আজ শপথ করে গেলাম।
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ নেতা ফারুক হোসেন, আতাউর রহমান আতা, মাহাবুবুর রহমান হিরণ, ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।
ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন:
কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, চলছে র‌্যাবের অভিযান

'জঙ্গিবাদ প্রতিরোধে ধারাবাহিক মনিটরিংয়ের বিকল্প নেই'

'জঙ্গিদের মনিটরিং টিম অনেক শক্তিশালী'

'মূল হোতাদের ধরতে না পারলে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই'

সামাজিক বিচ্ছিন্নতা তরুণদের বিপথে যাওয়ার অন্যতম কারণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম