'জঙ্গিদের মনিটরিং টিম অনেক শক্তিশালী'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৬:৪৫আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৮:২৯

জঙ্গিদের মনিটরিং টিম অনেক শক্তিশালী, তাদের হালকাভাবে নিলে বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। ‘চলমান জঙ্গি সংকট ও তা প্রতিরোধে আমাদের প্রস্তুতি’ শীর্ষক বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ৭১ টেলিভিশন। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা

তানভীর হাসান জোহা বলেন, 'জঙ্গিদের কার্যক্রম নিয়মিত পরিবর্তিত হচ্ছে। সেটা ট্র্যাক করার পদ্ধতিও আসছে। কিন্তু  ট্র্যাক করা যদি সহজ হবে ভাবেন, তাহলে ভুল ভাবছেন। এর অনেক লেয়ার এবং লেয়ার অব নেটওয়ার্ক আছে। আমাদের বাংলাদেশে সেটার প্রাথমিক কাজগুলো শুরু হয়েছে।'

তিনি আরও বলেন, 'সিম বায়োমেট্রিক করাসহ তথ্য সংগ্রহের যে কাজগুলোর উদ্যােগ সরকার নিয়েছে, সেসব প্রক্রিয়াজাত হলে ট্র্যাক করতে পারা যাবে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করে।' আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ উল্লেখ করে জোহা বলেন, 'অবশ্যই তাদের ফুটপ্রিন্ট টেস্ট করা গেছে বলেই প্রশাসন কনফিডেন্টলি বলছে, এ ধরনের হামলা এখন সহসা নাও হতে পারে। তার মানে তাদের অ্যাক্টিভিটি মনিটর করার ক্যাপাসিটি আছে।'

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. (অব.) হাবিবুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ ড. মেখলা সরকার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ব্লগার ও লেখক আরিফ জেবতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলে সন্ধ্য ৬টা পর্যন্ত।

/ইউআই/এমআর/

আরও পড়ুন:

'জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে'

'মূল হোতাদের ধরতে না পারলে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই'

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের