ডেসটিনির চেয়ারম্যান ও এমডির জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১১:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১১:৫০

সুপ্রিম কোর্ট

অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আদেশ ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ  রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা।

এর আগে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ সংশ্লিস্ট থানায় পাসপোর্ট জামা রাখা ও বিদেশে যেতে আদালতে অনুমতি নিতে হবে শর্তে তাদের জামিন মঞ্জুর করেছিলেন। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আসামি পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

এ দুটি মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা দুজন কারাবন্দি রয়েছেন।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন:

জঙ্গি আস্তানায় পাওয়া পোশাক আইএস-এর আত্মঘাতী ইউনিটের!

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় বৈঠক করেছিল তামিম চৌধুরী!

অনেক পাওয়ার সঙ্গে না পাওয়ার হতাশাও আছে নতুন বাংলাদেশিদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম