বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ, টাকা ফেরত দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১০

হাইকোর্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর শতকরা ১৫ ভাগ করারোপ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে যে কর নেওয়া হয়েছে, তা ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার একাধিক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ ভাগ করারোপ করা হয়। পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রিটের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ডিসেম্বরে হাইকোর্ট রুল জারি করে। এ রুল জারির পর আরও একাধিক বেসরকারি ইউনিভার্সিটি হাইকোর্টে একাধিক রিট দায়ের করে। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের কাজ রুটিন ওয়ার্ক করা। কিন্তু তারা এ ধরনের ভ্যাট আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে , যা বেআইনি।
ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন:

ঈদের ছুটি টানা ৬ দিন

জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নিতে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কারাগারের জায়গায় জাদুঘর-পার্ক, অন্য কিছু নয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি