কোরবানির পশু আসলেই কি কাঁদে?

চৌধুরী আকবর হোসেন
১৩ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৪

কোরবানির পশুর চোখে জল আবহমান কাল ধরেই এ কথা প্রচলিত আছে, কোরবানির পশু ঈদের আগের রাতে কাঁদে। ফেরেশতারা কোরবানির পশুকে জানিয়ে দেন তাদের ঈদের সকালে জবাই করা হবে। তাই নিজ মৃত্যুশোকে কাঁদে পশুটি। আসলেই কি কাঁদে কোরবানির পশু?
এ বিষয়ে জানতে চাইলে  জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাঘ মাদ্রাসার মুহাদ্দেস মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘এমন গল্প আমরাও শুনেছি। তবে এ তথ্যের কোনও ভিত্তি নেই। কোরআন-হাদিসে এ বিষয়ে কোনও তথ্য নেই। এটি আসলে মানুষের মুখে প্রচিলিত গল্প বলা যায়, যার কোনও সত্যতা নেই।’
ধর্মীয় কোনও ভিত্তি না থাকলেও বৈজ্ঞানিক ভিত্তি আছে কি নেই, এমন প্রশ্নের জবাবে প্রাণিবিদ ডা. শেখ শাহিনুর ইসলাম বলেন, ‘পশুর অনুভুতি আছে। যে কোনও পশুকে আঘাত করলে তারা কষ্ট পায়, সে কারণে কান্না করতে পারে। ধারাবাহিকভাবে কোনও পশুকে নির্যাতন করলে বা আঘাত করলে সেই পশুটি আশঙ্কায় থাকে তাকে আবারও আঘাত করা হতে পারে। এজন্য পশু ভীত থাকতে পারে। তবে কান্নার বিষয়টি দীর্ঘ দিন ধরে প্রচলিত কিংবদন্তী।’
/সিএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন