কওমি সনদের স্বীকৃতি: প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন আল্লামা শফী

চৌধুরী আকবর হোসেন
০৩ অক্টোবর ২০১৬, ১৭:১৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:২৬

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাক কওমি সনদের স্বীকৃতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখবেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে সরকারের গঠিত ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন’-এর সুপারিশের বিষয়ে সুনির্দিষ্ট আপত্তি জানিয়ে তা বাতিলের দাবি জানাবেন। এছাড়া, বেফাকের পক্ষ থেকে নতুন প্রস্তাব তুলে ধরা হবে। এদিকে বেফাক সভাপতি আল্লামা আহমদ শফীর সোমবার (৩ সেপ্টেম্বর) দেশের সব মাদ্রাসা বোর্ডগুলোকে নিয়ে সভা আহ্বান করলেও সাড়া দেয়নি অধিকাংশ বোর্ড। সোমবার দুপুর ১১টা শুরু হওয়া বৈঠকে বেফাক অন্তর্ভুক্ত অনেক বোর্ডেরই প্রতিনিধি অংশ নেননি। এমনকি বেফাকের দায়িত্বশীল অনেক নেতাও বেঠকে উপস্থিত হননি। বেফাকের বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে আল্লামা আহমদ শফীর প্রেস সেক্রেটারি মাওলানা মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আল্লামা আহমদ শফী সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্‌বান জানিয়েছেন। আজ যারা বৈঠকে আসতে পারেননি, তাদের কাছে প্রতিনিধি দল সাক্ষাৎ করতে পাঠানো হয়েছে।  এছাড়া আল্লামা শফী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠিতে কওমি সনদের স্বীকৃতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।’

এদিকে সভায় বেফাক ছাড়া হবিগঞ্জ, ফেনীর আঞ্চলিক বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিল। তবে বৈঠকে বৃহৎ কওমি বোর্ড  তানজিমুল মাদারিস উত্তরঙ্গ ও গওহরডাঙ্গাসহ অন্যান্য বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত হননি। অথচ ঢাকা থেকে হাটহাজারীতে যাতায়াতের জন্য বেফাকের পক্ষ থেকে বিমানের টিকেট ও গাড়িসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

আল্লাম শফীর সভাপতিত্বে বেফাকের বৈঠক



বেফাক সূত্র জানায়, ইত্তেহাদুল মাদারিসের আল্লামা সুলতান যওক নদভী ও আল্লামা আবদুল হালিম বোখারীকেও আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। তানজিমুল মাদারিস উত্তরঙ্গ ও গওহরডাঙ্গা বেফাকের আমন্ত্রণ জানানো হলেও তাদের কোনও প্রতিনিধি অংশ নেননি। এছাড়া, বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও মাওলানা আযহার আলী আনওয়ার শাহসহ সিনিয়র অনেক নেতা সভায় অংশ নেননি। তবে বৈঠকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায় ইসলামের যেসব নেতা বেফাকের দায়িত্বে নেই, তারাও অংশ নিয়েছেন। তারা হলেন, মাওলানা নূর হোছাইন কাসেমী, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম ও মাওলানা মনজুরুল ইসলাম।  বেফাক সদস্য নন এমন জমিয়ত নেতাদের মধ্যে মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আবদুল কুদ্দুস (আরজাবাদ) ও মুফতি রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া বেফাক মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, মাওলানা মাহফুজুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ সভায় উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গের চারটি বোর্ড নিয়ে গঠিত ‘তান‌জিমুল মাদা‌রিস আদ‌দি‌নিয়া আল কওমিয়া’র চেয়ারম্যান মাওলানা আরশাদ রহমানী বলেন, ‘আল্লামা আহমদ শফী ব্যক্তিগতভাবে আমাকে উপস্থিত থাকলে বললে আমি যেতাম। কিন্তু বোর্ডের অন্যদের সিদ্ধান্ত ছাড়া আমি অংশ নিতে পারি না। বোর্ডের ঐক্যের স্বার্থে আমরা বেফাকের সভায় অংশ নেইনি। এছাড়া এত কম সময়ে সিদ্ধান্ত নিয়ে যাওয়াও সম্ভব ছিল না।’

এ প্রসঙ্গে বেফাক লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক বোর্ড অংশ নিয়েছে। আবার কোনও কোনও বোর্ড থেকে কোনও প্রতিনিধিই অংশ নেননি। আল্লামা আহমদ শফী সবার সঙ্গে আবারও যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।’ 

 আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীত

/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান