তিন জঙ্গির পরিচয় জানতে চেয়ে ফেসবুকে ছবি প্রকাশ র‌্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ০০:২৬আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০০:৪২

এই তিনজনের পরিচয় জানার জন্য র‌্যাব ছবি প্রকাশ করে র‌্যাবের অভিযানে গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় নিহত ৫ জঙ্গির মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হলেও তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি পুলিশ। তাই তাদের পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ১০ টার দিকে র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে এই তিনজনের ছবি প্রকাশ করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ওই তিন জঙ্গির ছবি প্রকাশ করে র‌্যাব লিখেছে, ‘আপনারা জানেন, গত ৮ অক্টোবর শনিবার গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় র‌্যাবের  পৃথক জঙ্গিবিরোধী অভিযানে নিহত হওয়া ৫ জঙ্গির মধ্যে ২ জনের পরিচয় আমরা নিশ্চিত হয়েছে।  নিচের ছবির ৩ জঙ্গির পরিচয় জানা জায়নি। এসব জঙ্গির পরিচয় জানতে আপনাদের আশেপাশে অতীতে অবস্থান করছিল, এমন কোনও ব্যক্তির সঙ্গে যদি ছবিগুলো মিলে যায় অথবা ছবিগুলো আপনার পরিচিত মনে হয়, তাহলে শিগগিরই আপনার নিকটস্থ র‌্যাব ক্যাম্প অথবা র‌্যাব সদর দফতরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। বিশেষ প্রয়োজনে +৮৮০১৭৭৭৭২০০৭৫ নম্বরের মোবাইলফোনে যোগাযোগ করার অনুরোধ জানায় র‌্যাব।

/এআরআর/এমএনএইচ/আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী