ভালো লাগার সংজ্ঞা কী?

কিন্নরী
১৭ অক্টোবর ২০১৬, ১৯:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:১২

কিন্নরী আবার? কী আবার? প্রথমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল শিক্ষার্থী রিশা, আর এখন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বখাটেদের হামলার শিকার হলো। তাদের ভালোবাসার প্রস্তাবে 'না' বলার জন্য। এখন কি আমাদের না বলারও অধিকার থাকলো না? যেই সম্পর্কের প্রস্তাব দেবে তাকেই 'হ্যাঁ' বলতে হবে, আর 'না' হলে মরে যাও? এই কি ভালো লাগা! ভালো লাগা খুব সুন্দর একটি অনুভূতি। কাউকে ভালো লাগতেই পারে। কিন্তু অপর মানুষটিরও একই ভাবে সেই মানুষটিকে ভালো লাগবে, এমন তো কোনও কথা নেই। মেয়েটির অন্য কাউকে ভালো লাগতে পারে, এখনই সম্পর্ক করার পরিকল্পনা নাই থাকতে পারে, তাই বলে তার কি বেঁচে থাকার অধিকার নেই? কি ধরনের শিক্ষা পাচ্ছি আমরা,  সুন্দরের ব্যাপারটি কেন আমাদের কাছে কুৎসিত হয়ে যাচ্ছে?
শুধু খাদিজা বা রিশা না, এরকম ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটছে। হয়তোবা অন্যরা তাদের মতো হামলার শিকার  হয়নি। কিন্তু তাদের স্কুল, কলেজ, বাসা এমনকি পরিবর্তন করতে হয়েছে চলাফেরার পথও। এমনই কী ভালো লাগার প্রকাশ- যে সেই মানুষটির জীবন অতিষ্ঠ করে তুলতে হবে? এটা কি ভালো লাগা?
লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, উদয়ন বিদ্যালয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ