১২ নভেম্বর জঙ্গিবাদের বিরুদ্ধে সুন্নি মহাসমাবেশের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৪:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:১৫

১২ নভেম্বর জঙ্গিবাদের বিরুদ্ধে সুন্নি মহাসমাবেশের ঘোষণা

আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রদায়িক উসকানি ও জঙ্গিবাদ বিরোধী সুন্নি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব এ সমাবেশের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে লাখ লাখ ইসলাম প্রিয় মানুষ এই সুন্নি মহাসমাবেশে অংশ নেবে।

নাসিরনগর হামলায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নাসিরনগর আহলে সুন্নত ওয়াল জামা’আতের একাংশ আমাদের সঙ্গে আছে। তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শান্তি পূর্ণ সমাবেশ করেছে। মন্দিরে ও হিন্দুদের ওপর হামলা করেছে সশস্ত্র ব্যক্তিরা। আমাদের সমাবেশ থেকে কোনও ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়নি। প্রকৃত আহলে সুন্নাত নিয়ে প্রশ্ন তোলার কোনও সুযোগ নেই।’ নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামালার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কখনও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক উসকানিকে সমর্থন করে না। এই বার্তা সর্বস্তরে মাঝে ছড়িয়ে দিতেই জঙ্গিবাদ বিরোধী সুন্নি মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মোছাহেব উদ্দিন বলেন, ‘ছয় মাস আগে ১২ নভেম্বর পুলিশ মৌখিকভাবে অনুমতি দিয়েছে। গতকালও ডিএমপির কমিশনারের সঙ্গে কথা হয়েছে আমাদের সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে। এখনও পর্যন্ত আমরা আশাবাদী।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম এ মতিন, সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব স উ ম আব্দুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নির্বাহী মহাসচিব মাসুদ হোসেন আল কাদেরী প্রমুখ।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের