ঢাকা লিট ফেস্ট ২০১৬

বাকি মাত্র একদিন!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ২০:০৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:১১
image

ঢাকা লিট ফেস্ট ২০১৬

অপেক্ষার পালা প্রায় শেষ। ‘ঢাকা লিট ফেস্ট-২০১৬’ শুরু হতে বাকি আর মাত্র একদিন! বাংলা একাডেমি চত্বরে আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে শিল্প-সাহিত্যপ্রেমীদের সর্ব বৃহৎ উৎসব ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত তিনদিনের এই উৎসবে অংশ নিচ্ছেন ২ শতাধিক শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিকসহ আরও অনেকে। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লিসহ নেপাল, ভুটানসহ অনেক দেশের সাহিত্যিকরা আসছেন লিট ফেস্টের আসর মাতাতে।

এ উৎসবে দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ নানা বিষয়ে সরাসরি আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের। দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে কেবল করতে হবে একটি রেজিস্ট্রেশন। যেটি নিশ্চিত করবে অংশগ্রহণকারীর পরিচয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকেটটি ব্যবহৃত হবে আয়োজনে অংশগ্রহণকারীর প্রবেশপত্র হিসেবে। তবে সবার সুবিধার্থে ই-টিকেটটি প্রিন্ট বা ইলেকট্রোনিক ডিভাইসে বহন গ্রহণযোগ্য হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই ঠিকানায়: http://dhakalitfest.com/?page_id=8

বিশেষ এ আয়োজনে অংশ নিতে যাওয়া বিশেষ বক্তাদের সম্পর্কে জানতে ক্লিক করুন নিচের ঠিকানায়, যেখানে তুলে ধরা হয়েছে আয়োজনে অংশগ্রহণকারীদের পরিচয় থেকে শুরু করে সংক্ষিপ্ত আদ্যোপান্ত। http://dhakalitfest.com

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পন্সর ব্র্যাক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। কো-হোস্ট হিসেবে রয়েছে বাংলা একাডেমি। এছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে, এনার্জিস, পূর্ণভা। গোল্ড পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিল। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে,  ক্রিস্টোফারসন রব অ্যান্ড কোম্পানি ও ইউল্যাব। এছাড়া আরও পার্টনার হিসেবে রয়েছে বুকওয়ার্ম, সিকিউরেক্স, বেঙ্গল ইন্সটিটিউট আমরা, ইএমকে সেন্টার ইত্যাদি।

/এনএ/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম