পর্দা উঠছে লিট ফেস্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৬, ২৩:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২৩:৫৯

ঢাকা লিট ফেস্ট ২০১৬

সব অপেক্ষার অবসান ঘটিয়ে লিটারারি ফেস্টিভ্যাল ২০১৬’র পর্দা উঠছে আজ। সকাল ৯টায় শিল্প-সাহিত্য জগতের রথী-মহারথী ও অনুরাগীদের উপস্থিতিতে সরব হয়ে উঠবে ঢাকার বাংলা একাডেমি চত্বর। বেলা ১১টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ২০০১ সালে সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপল। সঙ্গে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার থেকে শনিবার, সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে লিট ফেস্ট। এতে অংশ নেবেন ১৮টি দেশ থেকে আসা ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিক। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সাহিত্যসহ শিল্পের নানা বিভাগ নিয়ে সরাসরি আলোচনা, পর্যালোচনার সুযোগ থাকছে এ উৎসবে।

এ উৎসবে দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ নানা বিষয়ে সরাসরি আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের। দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে কেবল করতে হবে একটি রেজিস্ট্রেশন। যেটি নিশ্চিত করবে অংশগ্রহণকারীর পরিচয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকেটটি ব্যবহৃত হবে আয়োজনে অংশগ্রহণকারীর প্রবেশপত্র হিসেবে। তবে সবার সুবিধার্থে ই-টিকেটটি প্রিন্ট বা ইলেক্ট্রনিক ডিভাইসে বহন গ্রহণযোগ্য হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই ঠিকানায়: http://dhakalitfest.com/?page_id=8

এ বছরই প্রথবারের মতো জেমকন সাহিত্য পুরস্কার দেওয়া হবে এই ঢাকা লিট ফেস্টের মঞ্চে। অনুষ্ঠানের তৃতীয় দিন, শনিবার, বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে নির্বাচিত সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আর এবারই প্রথমবারের মতো লিট ফেস্টের অনেক আলোচনার সেশন অনুবাদ করা হবে সরাসরি। যাতে করে বিদেশিরাও বাংলা সেশন শুনতে ও বুঝতে পারেন। 

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পন্সর ব্র্যাক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। কো-হোস্ট হিসেবে রয়েছে বাংলা একাডেমি। এছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে, এনার্জিস, পুর্ণভা। গোল্ড পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিল। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে,  ক্রিস্টোফারসন রব অ্যান্ড কোম্পানি ও ইউল্যাব। এছাড়া আরও পার্টনার হিসেবে রয়েছে বুকওয়ার্ম, সিকিউরেক্স, বেঙ্গল ইন্সটিটিউট আমরা, ইএমকে সেন্টার ইত্যাদি।  

পূর্ণ অনুষ্ঠানসূচি জানতে ক্লিক করুন : http://dhakalitfest.com/programme.html

বক্তব্য রাখবেন যারা : http://dhakalitfest.com/speakers.html

/এইচকে/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম