অপহৃত চিকিৎসককে দ্রুত উদ্ধারের দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৩:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

সংবাদ সম্মেলনে বক্তারা ঢাকার সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে অপহৃত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত ডাক্তার মুহাম্মদ ইকবাল মাহমুদকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার মুহাম্মদ ইকবাল মাহমুদ এর বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৪ অক্টোবর শুক্রবার দিনগত রাতে আমার ছেলে ডাক্তার মুহাম্মদ ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরের বাসা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। সে ভোর রাত ৩.১০ মিনিটে ঢাকা পৌঁছায়। পরে বাস থেকে নামার পর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে (আড়ং এর সামনে)  সাদা পোশাকধারী কয়েকজন একটি মাইক্রোবাসে তুলে তাকে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর খবর পেয়ে ঢাকায় গিয়ে ১৬ অক্টোবর ধানমণ্ডি থানায় মামলা করি (মামলা নং ০৯/১২৪)। পুলিশের মাধ্যমে আড়ংয়ের সিসিটিভির ভিডিও ফুটেজ উদ্ধার করা হয় যেখানে স্পষ্টভাবে দেখা গেছে তাকে অপহরণ করা মাইক্রোবাসের পেছনে একটি মোটর সাইকেলে দুই আরোহী এবং একটি পুলিশের গাড়ি ছিল। অপহরণকৃতদের মুখে কোনও মুখোশ ছিল না, বরং তাদের চেহারাও স্পষ্ট দেখা গেছে। এত স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্বেও এবং ৩৩ দিন পরেও পুলিশ আমার সন্তানের কোনও খোঁজ দিতে পারেনি।’

তিনি বলেন, ‘আমার বড় ছেলে ডা. ইকবাল মাহমুদ দিনাজপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ২৮তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদরে চাকরিতে যোগদান করে। পরবর্তীতে সে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে কর্মরত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজে অ্যানেস্থেশিয়ার ওপর একটি উচ্চতর কোর্সের জন্য দুই বছরের ডেপুটশনে আসে। সেখান থেকে দুই মাসের ট্রেনিং এর জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত ছিল সে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদের চাচা মো. নুরুন্নবী ও তার দুই চাচি।

আরও পড়ুন- 


হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম