পর্দা উঠলো ঢাকা লিট ফেস্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৪:০৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:৩২
image

বাংলা একাডেমি চত্বরে শুরু হলো শিল্প-সাহিত্যপ্রেমীদের সর্ব বৃহৎ উৎসব ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল ২০১৬।’ আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য মিলনায়তন তথা প্রধান মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন নোবেল জয়ী লেখক ভিএস নাইপল ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্দেশনায় রবীন্দ্রসংগীত পরিবেশন করে সুরের ধারা। এরপর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান। শুরুতেই বক্তব্য রাখেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক যথাক্রমে কাজী আনিস আহমেদ, আহসান আকবর ও সাদাফ সায্‌। কাজী আনিস আহমেদ ধন্যবাদ জানান বিদেশি অতিথি ও উপস্থিত সকলকে। পাশাপাশি লিট ফেস্টের আকর্ষণগুলো তুলে ধরেন তিনি।

আহসান আকবর তার বক্তৃতায় আন্তর্জাতিক সাহিত্যিক পরিমণ্ডলে বাংলাদেশের সাহিত্যকে তুলে ধরতে এই উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উৎসব পরিচালকদের মধ্যে সর্বশেষ বক্তৃতা দেন সাদাফ সায্‌। একই সঙ্গে উৎসবের সমন্বয়কারীর দায়িত্ব পালন করা সাদাফ তার বক্তৃতায় বাংলাদেশের দুই হাজার বছরের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যের কথা স্মরণ করে উৎসবটিতে সেসব ঐতিহ্যবাহী লোকসাহিত্যের গানগুলোকে স্থান করে দেওয়ার কথা জানান।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলা একাডেমি আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক উৎসবগুলোর কথা উল্লেখ করেন।

  নোবেল জয়ী লেখক ভিএস নাইপল ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধন করেন ঢাকা লিট ফেস্ট ২০১৬

বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নিরাপত্তা ঝুঁকির মধ্যেও এমন আয়োজনের জন্য, বিশেষ করে আগত অতিথিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে উৎসবে সেই বৈচিত্র্যের প্রতিফলনের প্রত্যাশা ব্যক্ত করেন। উৎসবটি সফলভাবে আয়োজনের জন্যও শুভকামনা জানান তিনি।

শেষে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ঢাকা লিট ফেস্টের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য যেমন বিশ্বদরবারে উপস্থাপিত হচ্ছে, তেমনি ঢাকা ট্রান্সলেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য অনূদিত হচ্ছে। এসবের জন্য আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।

সবশেষে নোবেল জয়ী বৃটিশ সাহিত্যিক ভি এস নাইপল স্টেজে এসে ফিতা কেটে ঢাকা লিট ফিস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তিন দিনের এই সাহিত্য উৎসব চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছেন দুশতাধিক  শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিকসহ আরও অনেকে। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লিসহ নেপাল, ভুটানসহ অনেক দেশের সাহিত্যিকরা আসছেন লিট ফেস্টের আসর মাতাতে।

লিট ফেস্টে অংশ নিয়েছে সময় প্রকাশ, বুক ওয়ার্ম, বেঙ্গল পাবলিকেশন, ব্রিটিশ কাউন্সিলসহ আরও অনেক প্রতিষ্ঠান।

/এনএ/ 

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম