ঢাকা লিট ফেস্ট ২০১৬

দুই তানিয়ার গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:০৪

 

তানিয়া তানিয়া নিয়ে আলোচনা

ঢাকা লিট ফেস্টে এবার দুই তানিয়ার গল্প নিয়ে এসেছেন কলকাতার লেখিকা অন্তরা গাঙ্গুলি। বৃহস্পতিবার উৎসবের প্রথম দিনে দুপুরবেলা টিভি ব্যক্তিত্ব ইরেশ যাকেরের সঙ্গে এই বই নিয়ে বেশ স্বত:স্ফূর্ত আলাপে মেতে উঠলেন লেখিকা।

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস এবং এরপরের ঘটনাপ্রবাহ উপমহাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক আর চিন্তার ধারাবাহিকতা গভীরভাবে পাল্টেছে। অন্তরা গাঙ্গুলির দু্ই তানিয়ার একজন সেই সময়কার ভারতের বাসিন্দা। তার বাস বোম্বেতে। অপর তানিয়া আরেক প্রতিপক্ষ প্রতিবেশী পাকিস্তানের বাসিন্দা। চারপাশে এই তুমুল অস্থিরতা আর রক্তের হোলিখেলার মধ্যে শৈশবের সরলতা কাটিয়ে উঠতে থাকা দুই কিশোরী আশ্রয় খোজে নিজেদের মধ্যে, পত্রে পত্রে তুলে ধরে নিজেদের ভাবনা, পরিবার, ধর্ম, স্বজন, চাকর এবং যৌনতার প্রাথমিক ধারণাগুলো।

লন্ডনের ব্লুমসবারি থেকে প্রকাশিত বইটি নিছক পত্রসাহিত্যরে বদলে হয়ে উঠেছে ব্যক্তি অস্তিত্ব, নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন স্বাভাবিক মানুষ হয়ে ওঠার দলিল।

গোটা সেশনজুড়ে বেশ লঘুচালে অনেক গুরু বিষয় তুলে এনেছেন ইরেশ যাকের এবং লেখিকা অন্তরা গাঙ্গুলি। তুলে এনেছেন বইয়ের সেইসব কাহিনী এবং চরিত্রগুলো, যেগুলো নিয়ে আসা হয়েছে লেখিকার নিজ জীবন থেকে।বইটি বর্তমানে ঢাকা লিট ফেস্টের বুক্ওয়ার্ম স্টলে পা্ওয়া যাচ্ছে।

/এফএএন/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান