ডিএলএফ: আজকের দিনের হাইলাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১১:৫০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১১:৫৩
image

দেখতে দেখতে ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন চলে এসেছে। শুক্রবার সকাল থেকে উৎসব প্রাঙ্গণ মুখরিত লেখক, সাহিত্যিক ও অভ্যাগতদের পদচারণায়। প্রথমদিনের মতো আজকেও আছে দারুণ কিছু সেশন যা মিস করাটা একদম বোকামী হবে।

সকাল ১০টায় প্রধান স্টেজে সাধনার বিশেষ নৃত্যায়োজন রয়েছে। কেকে টি মঞ্চে লাইব্রেরি অব বাংলাদেশের অনূদিত সাহিত্য নিয়ে আলোচনা করবেন ডেবোরাহ স্মিথ, অরুনাভ সিনহা, কার্ল টর্নার, কায়সার হক ও ড্যানিয়েল হান। লনে চলছে ইংরেজি কবিতা পাঠ। ব্র্যাক স্টেজে চলছে ক্যান ইন্ডিয়া স্পিক অংশ নিচ্ছেন নরেশ ফার্নান্দেজ, মানজুলা নারায়ণ এবং শ্রীরাম কারি, সঞ্চালনায় আছেন ম্যাক্স রোডেনব্যাক। একই সময় কসমিক টেন্টে চলছে চলচ্চিত্র ব্লকেড প্রদর্শনী। বটতলায় রয়েছে ছোটদের জন্য চলছে গল্প বলার আয়োজন।

ঢাকা ইট ফেস্টের দ্বিতীয় দিনের আয়োজন

বেলা সোয়া ১১টায় প্রধান মঞ্চে চলবে দ্য নিউ ওয়ার্ল্ড ডিজওর্ডার এতে অংশ নিচ্ছেন ম্যাক্স রোডেনব্যাক, বেন জুডাহ, রোজামান্ড আরউইন ও জাফর সোবহান সঙ্গে আছেন জাস্টিন রোলেট। একই সময় কেকে টি স্টেজে চলবে নারী ও নারীত্ব। অংশ নিচ্ছেন নাসিমা আনিস, সঙ্গীতা বন্দোপাধ্যায়, পাপড়ি রহমান, সাদিয়া মাহজাবিন ইমাম ও উদিসা ইসলাম। একই সময় লনে পুলিৎজার বিজয়ী বিজয় সেশাদ্রি বসবেন তার কবিতার বই থ্রি সেকশনস সঙ্গে থাকবেন ভিকে কার্তিকা। একই সময় ব্র্যাকে সুফি সোল নিয়ে আলোচনা করবেন সাদিয়া দেলভি, সলিমুল্লাহ খান ও আমিনা ইয়াকিন। সে সময় কসমিক টেন্টে ব্লকেড ছবিটি নিয়ে আলোচনা চলবে। বটতলায় চলবে বিদ্যাভুবন।

বেলা সাড়ে ১২টায় প্রধান মঞ্চে লেডি নাইপল সঙ্গে ডেবোরা স্মিথি ও ইডি ওয়াইল্ডের সঙ্গে বসবেন ন্যাস্টি ওমেন নিয়ে। বিদ্যা শা ও সাইমন ব্রুটন বসবেন অন রেকর্ড শীর্ষক আলোচনায়।  সেসময় লনে বিনিথ দ্য সার্ফেস অ্যামি স্যাকভিল, দিলরুবা যে আরা সহ অন্যান্যরা। ব্র্যাকে চলবে আরব বিশ্ব নিয়ে আলোচনা দ্য সিজন আফটার স্প্রিং এ থাকছেন, নায়েল এলতোখি, ম্যাক্স রোডেনব্যাক। সে সময় কসমিক টেন্টে থাকবেন নুহাশ হুমায়ুন ও কাজী এস্টেলা ও মাহিনাজ চৌধুরী বসছেন প্রাবদা ইয়ুনের সঙ্গে। তাদের সেশনের নাম আর্টফুলি ইনআর্টিকুলেট। বটতলায় তখন শিশুদের জন্য রয়েছে গল্প বলা।

২টায় সাহিত্য যখন সবার শীর্ষক আলোচনা চলবে প্রধান মঞ্চে। থাকছেন ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, সঙ্গীতা বন্দোপাধ্যায়, ইমতিয়ার শামিম ও আন্দালিব রাশদী। সেসময় কেকে টি স্টেজে থাকবেন বি রোলেট ও ফেরদৌস আজিম। লনে বসবেন অভিনেত্রীরা। বন্যা মির্জার সঞ্চালনায় এই মঞ্চের গল্পে থাকছেন সারা যাকের, সামিনা লুৎফা এবং মিতা চৌধুরী। সেসময় ব্র্যাক স্টেজে পাবলিশিং পেইন’স এড্ডিন খু, প্রাবদা ইয়ুন মাহারুখ মহিউদ্দীন ও কার্তিকা ভিকে। কসমিক টেন্টে চলবে অন দ্যা ট্রেইল অব চেঙ্গিস খান এখানে থাকছেন টিম কোপ উইথ বিবেক মেনেসেজ। বটতলায় চলবে গোথে ইনস্টিটিউটের আবৃত্তি সেশন সাজ্জাদ শরীফ ও শাহনাজ মুন্নী।

সোয়া ৩টায় প্রধান মঞ্চে রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করবেন নায়েল এলতোখি, কে আনিস আহমেদ ও বেন জুদাহ ও ইভি ওয়াইল্ড। কেকে টি স্টেজে থাকবে টিকে থাকার আজ কাল পরশু অংশ নিবেন ফিরোজ আহমেদ, আহমেদ মোস্তফা কামাল, মানস চৌধুরী ও গর্গ চ্যাটার্জি। লনে থাকবে কবি জীবন নিয়ে শামিম রেজা, নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরী। ব্র্যাক স্টেজে বীরাঙ্গণা সম্পর্কিত বই ও নয়নিকা মুখার্জি ও ফেরদাউস আজিমদের  সঙ্গে থাকছেন সাদাফ সায্‌। কসমিক টেন্টে বসবে বিদ্যা শাহ’র জলসা। বটতলায় এমপার্স্যান্ড স্পোকেন ওয়ার্ড গ্রুপ পারফর্মেন্স।

বিকেল সাড়ে ৪টায় প্রধান মঞ্চে রিটেকস ব্রেক্সিট ব্লুজ নিয়ে আলোচনায় বসবেন বেন জুডাহ, অ্যালেক্স প্রেস্টন, রোজমান্ড আরউইন উইথ জাস্টিন রোলেট। কেকে টি স্টেজে ডেথ অব লিটারেচার নিয়ে আলোচনায় বসবেন কার্তিকা ভিকে, অরুনাভ সিনহা, নিকোলাস লিজার্ড ও অন্যান্যরা। ব্র্যাক স্টেজে চলবে সোসাল ক্লাইম্বার’স নিয়ে গল্প করতে বসবেন নায়লা কবির ঋদি আহসান হোসেন জিল্লুর রহমান ও নরেশ ফার্নান্দেজ।একই সময় কসমিক টেন্টে রয়েছে লঞ্চিং লোকেশন। এ নিয়ে বসবেন কাজী খালেদ আশরাফ, নয়নিকা মুখার্জী। বটটলায় চলবে পালাগান।

৫টা ৪৫ এ প্রধান মঞ্চে রাইটার অ্যান্ড দ্যা ওয়ার্ল্ড ভিএস নাইপল ইন কনভারসেশন উইথ আহসান আকবার।

৬টা ৪৫ এ বব ডিলানকে সম্মাননা দিবে স্টোনফ্রি।

ছবি: সাজ্জাদ হোসেন

/এফএএন/ এনএ/ 

  

 

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম