গল্পের মধ্যে অপরাধের কিংবা কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বাদ নিয়ে আসলে পাঠকদের মনে উদ্বেগ সৃষ্টি করা যায়। গল্প পড়তে পড়তে পাঠকেরা প্রায়ই চরিত্রের অতল গহ্বরে মিশে যায়। নিজেকে মূল চরিত্রের নেপথ্যে মনে করে বসে। তখন ভেতর ভেতর এক ধরনের শিহরণ কাজ করে। অপরাধমূলক লেখার উদ্দেশ্যে পাঠককে শিহরিত করাই হওয়া উচিত।
ঢাকা লিট ফেস্টের ৬ষ্ঠ আসরের এক সেশনে এভাবেই বললেন বক্তারা। ‘ক্রাইম পে’স দ্য আর্ট অফ সাসপেন্স’ শীর্ষক আলোচনায় স্পিকার ছিলেন ব্রিটিশ লেখক এন্থনি ম্যাকগয়েন, লিওনোরা ক্রিশ্চিনা কভ, রিচারড বেয়ারড এবং কেলি ফ্যালকনার। অনুষ্ঠানে বক্তারা তাদের লেখনির পিছনে অনুপ্রেরণার কথা সকলের উদ্দ্যেশে তুলে ধরেন।
এছাড়া ইন্টেরনেটবিহীন এলাকায় বসে গল্প লেখার অভিজ্ঞতাও আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালি ফ্যালকনার। দর্শকদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
/এনএ/








