ঢাকা লিট ফেস্ট ২০১৬

নারীদের না বলা গল্প নিয়ে ‘বিনিথ দ্য সারফেস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৫:৫৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:০১
image

অ্যামি স্যাকভিল, দিলরুবা আরা, লিওনারা ক্রিস্টিনা স্কভ- তিনজনই সাহিত্যিক। তাদের কলমের আশ্রয়ে উঠে এসেছে নারীদের না বলা গল্প। আর তাদের রচনা ঘিরেই আলাপ জমে ওঠে বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে। ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে দুপুর সাড়ে বারোটায় ‘বিনিথ দ্য সারফেস’ শীর্ষক এ আলোচনা সঞ্চালনা করেন আরেকজন লেখক বি রোলাট।

‘বিনিথ দ্য সারফেস’ শীর্ষক আলোচনা

প্রাঞ্জল এ আড্ডায় উঠে আসে কীভাবে অগোচরে থেকে যায় জীবনের সিংহভাগ গল্প। আইসবার্গের চূড়ার মতো সামান্য অংশই কেবল সামনে আসে। সেই অজানা কথা-গল্প কেমন করে সাহিত্যে উঠে আসে আর কেনই বা আসে না সেসব নিয়েই চলে আড্ডা।

লেখক দিলরুবা আরা যেমন নিজেকেই প্রশ্ন করছিলেন, ‘কার প্রতি অনুগত থাকবো? নিজের প্রতি, সমাজের প্রতি নাকি পরিবারের প্রতি?’ এই দ্বিধার গোলকধাঁধায় হারিয়ে যায় কত গল্প!

নিজের গল্পে এই বিস্তৃতি ধরে রাখতে গিয়ে চরিত্রে বৈচিত্র্য বাড়াতে হয়েছে বলে জানান ক্রিস্টিনা স্কভ। আবার অ্যামি স্যাকভিল বলেন, ‘এজন্যই লেখালেখি বেশ কঠিন কাজ আমার জন্য। প্রচুর সময় এবং মনঃসংযোগ দরকার হয়’।

আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকবৃন্দ।

/এনএ/

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম