সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৩:২২আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৩:২৯

আইন-আদালত রাজধানীর যাত্রাবাড়িতে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার সোনাডাঙ্গা থানার সাইদ হাওলাদার (৩২) ও তার বন্ধু কুমিল্লার মুরাদনগর থানার   রিয়াজ নাগরালী(৩২)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।    

মামলায় বলা হয়, ২০১৫ সালের ২৪ মার্চ যাত্রাবাড়ী থানাধীন ৫৬ নং উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টিতে ‘বাবার প্রাসাদ’ নামে একটি বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রওশন আরারা বড় ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন গৃহকর্মীর ভাই সাইদ হাওলাদার ও তার বন্ধু রিয়াজের নামে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন বাংলা ট্রিবিউনকে জানান, বোনের সুবাদে আসামি সাইদ  নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। সাবেক ওই পুলিশ কর্মকর্তার ছেলে-মেয়েরো দেশের বাইরে থাকায় রওশন আরা ও তার গৃহকর্মী কল্পনা ছাড়া বাড়িতে আর কেউ থাকতেন না। ঘটনার দিন টাকা ও স্বর্ণ লুট করে আসামিরা প্রথমে রওশন আরাকে খুন করেন। কিন্তু ঘটনাটি সাইদের বোন গৃহকর্মী কল্পনা দেখে ফেলায় তাকেও খুন করেন।

/এসআইটি/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম