কারখানায় আগুনে দগ্ধ ২০ নারী শ্রমিক ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৯:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২২:৩১

সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২০ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ৬টি অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে আসা হয়।

আশুলিয়ায় আগুনে দগ্ধ কয়েকজন

আগুনে পুড়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা আহতরা হলেন- মাহমুদা, মুক্তি, আঁখি, খাদিজা, হালিমা, নিহারা, রিতা, নাজমা, ফাতেমা, জলি, আবিদা, শিমু, সোনিয়া, সখিনা, শরীফা, ফারজানা, সনি, বিজলি, জান্নাতি ও লাভলি। 

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিকিৎসাধীন ২০ জনের কাউকেই আশঙ্কামুক্ত বলতে পারছি না। তবে এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের আইসিইউতে পাঠানো হয়েছে।’

হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুর গফুর জানান, আমাদের এখানে যেকোনও সময় একসঙ্গে ৫০ জনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আগুনে দগ্ধদের পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, সোমবার বিকাল ৪টা ২৪ মিনিটে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ১৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন: আশুলিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন, দগ্ধ ২০

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম