রাজধানীর শীর্ষ ১০ ছাদ বাগানের মালিক পাবেন ‘গ্রিন অ্যাওয়ার্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০৪:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০৪:৪০

ছাদে বাগান করতে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে গ্রিন অ্যাওয়ার্ড প্রদান করবে ‘সবুজ ঢাকা’। রাজধানীর শীর্ষ দশ ছাদ বাগানের মালিককে ‘সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড’ প্রদান করবে সংগঠনটি।

সবুজ ঢাকা ঢাকার অধিবাসী যেকোনও বাড়ির মালিক তার বাড়ির ছাদ বাগানের ছবি ও অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘সবুজ ঢাকা গ্রিন অ্যাওয়ার্ড’ এ অংশগ্রহন করতে পারবেন। বিজয়ী দশজনের প্রত্যেককে দেওয়া হবে এক লাখ টাকা সমমূল্যের গাছ, টব, সার ও বাগান করার প্রয়োজনীয় সেবা।

এ প্রসঙ্গে সবুজ ঢাকা’র চেয়ারম্যান রুপাই ইসলাম বলেন, “নগরবাসীকে ছাদ বাগানে সচেতন করতে কাজ করে যাচ্ছে ‘সবুজ ঢাকা’। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় পর্যায়ক্রমে ৩৬টি ওয়ার্ডে ১৯ হাজার টবসহ গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১০৮টি মসজিদে সবুজায়নের কাজ চলছে। অন্যরাও যেন আরও উৎসাহী হয় এজন্য অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩১ জানুয়ারির মধ্যে যেকেউ সবুজ ঢাকার ফেসবুক পেজে ছবি জমা দিতে পারবেন। এতে বিজয়ী দশজনের প্রত্যেককে দেওয়া হবে এক লাখ টাকা সমমূল্যের গাছ, টব, সার ও বাগান করার প্রয়োজনীয় সেবা। এক বছর মেয়াদে সবুজ ঢাকার পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সব সহায়তা করা হবে।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম