মান্নার জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১১:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১১:১৫

মাহমুদুর রহমান মান্না রাষ্ট্রদ্রোহিতা ও সেনা-উসকানির অভিযোগে করা পৃথক দুটি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্নার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ (সোমবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে  এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসাইন হায়দার।
মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, তার সঙ্গে ছিলেন শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আইনজীবী ইদ্রিসুর রহমান জানিয়েছেন, এ আদেশের ফলে মান্নার মুক্তিতে আর কোনও বাধা থাকল না।
২০১৫ সালে রাজনৈতিক সংকট নিরসনে মান্নার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনে কথা বলার দুটি অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুলিশ মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
এর মধ্যে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২৪ ফেব্রুয়ারি একটি মামলা হয় মান্নার বিরুদ্ধে। পাশাপাশি গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

এরপর উচ্চ আদালতে জামিন আবেদন করেন মান্না। দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম