‘এক বছরে গ্রীস থেকে পাঠানো রেমিট্যান্স দ্বিগুণ করা সম্ভব’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৮

গ্রীসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত রেমিট্যান্সবিষয়ক সেমিনার গত অর্থ বছরে গ্রীস থেকে ১৮ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছিল বাংলাদেশে। আগামী এক বছরের মধ্যে এর পরিমাণ দ্বিগুণ করা সম্ভব। এর জন্য অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসে এক সেমিনারে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এ কথা বলেছেন।
এথেন্সে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার। দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীর সঞ্চালনায় ‌‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ’ বিষয়ক ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত নূর আবেদী। এতে আলোচক হিসেবে অংশ নেন এথেন্স সেন্টার ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী হাসিনা সুলতানা নীলা, ভয়েস বাংলা মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী শাহীনুল ইসলাম তালুকদার ও মক্কা সিলভারের স্বত্বাধিকারী আরিফুর রহমান আরিফ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সেমিনারে উল্লেখ করেন বক্তারা। তারা বক্তব্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কথাও তুলে ধরেন। টাকা ও ইউরোর বিনিময়ের হারকে তারা অবৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন তার বক্তব্যে গ্রীসের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য গ্রীসে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘গত অর্থ বছরে গ্রীস থেকে ১৮ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছে। এক বছরের মধ্যেই এর পরিমাণ দ্বিগুণ করা সম্ভব। এই লক্ষ্য অজর্নে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সম্মননা দেবে।

 

/টিআর/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম