গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বাম মোর্চা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বাম মোর্চা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনার প্রতিবাদে আগামী ২৮ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে গণতান্ত্রিক বাম মোর্চা।
সোমবার তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের  রাজনৈতিক পরিষদের সদস্য ফিরাজ আহমদ লিখিত বক্তব্য পাঠ করে আন্দোলনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে, আগামী ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর  সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারাভিযান চালানো হবে। এর অংশ হিসেবে বিভিন্ন অঞ্চল ও এলাকায় পদযাত্রা, প্রচারপত্র বিলি, গণসংযাগ কর্মসূচিও চলবে।’
তিনি বলেন,‘এছাড়া আগামী ২৮ ডিসেম্বর আমরা জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষাভ মিছিল নিয়ে যাব। সেখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, আবাসিক খাতে দুই চুলার ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়ে সর্বোচ্চ ১২২ দশমিক ২২ শতাংশ পর্যন্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই প্রস্তাব এখন এনার্জি রগুলেটরি কমিশনে জমা দেওয়া হবে এবং কমিশন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দাম বাড়ানোর ঘোষণা দেবে। 

গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘গণশুনানিতে অংশগ্রহণকারী সকলের কাছে এটি  পরিষ্কার যে, গ্যাসের দাম বাড়ানোর কোনও যৌক্তিক কারণ নেই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হাসন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ। 

আএআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী