নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, রাজধানীর খিলগাঁ ও রমনা এলাকা থেকে একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান মানবপাচারকারীদের গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে এই মানবপাচারকারী চক্রটি কম শিক্ষিত এবং যুবকদের টার্গেট করে বিদেশে পাচার করে। পাচারকারীরা প্রথমে লিবিয়ার পাশের কোন দেশে ভিকটিমদের রাখে তারপর লিবিয়ায় অবৈধভাবে তাদের প্রবেশ করায়। আমরা এ ধরনের চার ভিকটিমকে উদ্ধার করেছি, যারা এখন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে রয়েছে।’
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বলেন, ‘আমরা মানবপাচারকারী চক্রের সদস্য যারা ভিকটিমদের মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে বিদেশ যাওয়ার প্লেনে উঠিয়ে দেয় তাদের সবাইকে মোটামুটি ধরে ফেলেছি। এরা মানবপাচারে যতো ধরনের নকল নথি ব্যবহার করত, আমারা সে ধরনের সরঞ্জাম সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছি।’
এ বিষয়ে আজ দুপুর ২টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
/এআরআর/এমডিপি/








