বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে নয়া দিগন্তের আবু সালেহ আকন সভাপতি ও কালের কণ্ঠের সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল জানানো হয়।
সভাপতি পদে আবু সালেহ ১১৪ ও তার নিটকতম প্রার্থী আখতারুজ্জামান লাবলু ৭৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম ১৪০ ও তার নিকটতম প্রার্থী মাহবুব আলম লাবলু ৬০ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে সাব্বির মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ রানা, দফতর সম্পাদক রুদ্র রাসেল নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক মজুমদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহীন আলম ও ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক কামাল হোসন তালুকদার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন, শাহরিয়ার আরিফ, খালিদ আহমেদ ও মোহাম্মদ জাকারিয়া। নির্বাচনে সমিতির ২৪৯ জন ভোটারের মধ্যে ২৩৭ জন ভোট প্রদান করেন।
- রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি
- রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়ে ১৩ নোবেলজয়ীর খোলা চিঠি
/আরজে/এমও/








