ঢাবি এলামনাই ইউকে-র আহ্বায়ক কমিটি গঠিত

তানভীর আহমেদ, লন্ডন
০৬ জানুয়ারি ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৬:৫২

ঢাবি এলামনাই ইউকে আহ্বায়ক কমিটির সভা যুক্তরাজ্যে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে। নবগঠিত কমিটিতে ব্যারিস্টার আনিস রহমান ওবিইকে আহ্বায়ক, হাবিব রহমান, সৈয়দ ফারুক, মাসুদ রানা, নীলুফার ইয়াসমিন, ফরিদা কামাল, মিসবাহ উদ্দীন একো, আমীরুল ইসলাম, অজয় রায়কে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া মারুফ আহমেদ চৌধুরীকে সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব হিসেবে সৈয়দ এনামুল ইসলাম, চৌধুরী হাফিজুর রহমান, বিধান গোস্বামী, আসাব বেগ, ব্যারিস্টার এনামুল হককে মনোনীত করা হয়। অর্থ সচিব হিসেবে মনোনীত হন সলিসিটর আবুল কালাম। যুগ্ম অর্থ সচিব  হিসেবে ফখরুল ইসলাম মিসবাহকে মনোনয়ন দেওয়া হয়। মেম্বারশিপ সেক্রেটারি হিসেবে সিরাজুল বাসিত চৌধুরী কামরান, রীপা সুলতানা রাকিব, সৈয়দ মুনসুর আহমেদ, তানভীর আহমেদ, ব্যারিস্টার এহসানুল হক, মোহাম্মমদ আবদুল্লাহ আল হাদির নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়াও উপস্থিত ১৩০ জন সাবেক শিক্ষার্থীকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে।

ঢাবি এলামনাই ইউকে-র আহ্বায়ক কমিটির সভায় ঢাবির সাবেক শিক্ষার্থীরা

নব গঠিত কমিটির সদস্য সচিব মারুফ চৌধুরী বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে একটি এলামনাই করার কথা ভাবছিলেন, আজ সেটি পূর্ণতা পেল। সামনের দিনগুলোতে সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল এলামনাইয়ের সঙ্গে যোগাযোগ করেই এই কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে-র সভায় ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতাদের উপস্থিতির পাশাপাশি ষাট ও সত্তর দশকের প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাবেশটি শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন নামে আহ্বায়ক কমিটি গঠনের আগের দিন, ৪ জানুয়ারি  রহমান জিলানীকে সভাপতি এবং আনোয়ার খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের অপর একটি এলামনাই কমিটি গঠনের সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। উল্লেখ্য, DUAAUK LIMITED কোম্পানিটি গত ৩ মার্চ ২০১৬ তারিখে নিবন্ধন করা হয়। তবে উভয় গ্রুপই ঢাকা বিশ্ববিদ্যলয় এলামনাই অ্যাসোসিয়েশন-ইউকে দাবি করায় ঢাবির সাবেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 

এপিএইচ/

আরও পড়ুন: 
প্রথম টেস্টের দলে তাসকিন
খুলেছে ডিএনসিসির পাকা মার্কেট
সুন্দরগঞ্জের সব রাজনৈতিক হত্যাকাণ্ডেই জামায়াত জড়িত!




 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম