ঢাকার সায়েদাবাদের হোটেল মেহরানের একটি কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় আবু বক্কর নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেলের রেজিস্টারে থাকা রেকর্ড অনুযায়ী নিহত ব্যক্তির পরিচয় আবু বক্কর তালুকদার, বয়স আনুমানিক ৪০। মঙ্গলবার তিনি দ্বিতীয় তলার ১০৪ নম্বর কক্ষে ওঠেন। তার পরনে চেক ট্রাউজার রয়েছে।মুখে রক্ত ছিল।পুলিশের ধারণা, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে।
এআরআর /এপিএইচ/








