সাংবাদিক জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ২১:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২১:২৯

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার ফটোসাংবাদিক জিয়া ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার দু’চোখ সাড়া দিয়েছে বলে প্রথম আলো সূত্রে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় আহত জিয়া সূত্র জানায়, বিকালে জিয়া ইসলামের চিকিৎসকরা তাদের জানিয়েছেন তার দু’চোখেই সাড়া পাওয়া যাচ্ছে। তার শরীরের তাপমাত্রা ও রক্তচাপ স্বাভাবিক। তবে তার সার্বিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। অ্যাপোলো হাসপাতালের চক্ষু, হাড়, চোয়াল ও চর্ম বিশেষজ্ঞরা জিয়াকে দেখে গেছেন।
প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে দুর্ঘটনার শিকার হন প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম। এ ঘটনায় জড়িত থাকায় কলাবাগান থানা পুলিশ অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: অ্যাপোলোতে নেওয়া হলো ফটোসাংবাদিক জিয়াকে
/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম