সিঙ্গাপুর নেওয়া হলো ফটোসাংবাদিক জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ২১:৩৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:৩৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার ফটোসাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে জিয়াকে দৈনিক প্রথম আলোর সিটি এডিটর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রতিটি মানুষের চোখের পানি দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তার মধ্যে জিয়াকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর রওনা দিলাম। প্লেন ছাড়ল সন্ধ্যা ৭-১০টায়। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসায় সেরে উঠবেন জিয়া। আল্লাহ সহায় আছেন।’

এর আগে, অ্যাপোলোর নিউরো সার্জারির স্পেসিফিক আইসিউ কেন্দ্রে ভর্তি ছিলেন জিয়া। দুর্ঘটনার পর প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলেও পরে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে দুর্ঘটনার শিকার হন প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানা পুলিশ অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করেছে।

/এমও/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম