সারাদেশের সাংবাদিকদের তালিকা করছে প্রেস কাউন্সিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ০৯:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:২৯

সারাদেশের সাংবাদিকদের তালিকা করছে প্রেস কাউন্সিল

সারাদেশের সাংবাদিকদের তালিকা তৈরি ও সংরক্ষণের কাজ শুরু করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি একথা জানিয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, বুধবার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির মুখে তালিকাটি প্রণয়নের জন্য প্রেস কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে।

স্ব-স্ব জেলা প্রশাসক তার জেলার সরকারি তালিকাভুক্ত পত্রিকা, টিভি এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকের তালিকা আগামী দুই মাসের মধ্যে প্রেস কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘শুধু তালিকাই নয়, আগামী মাস থেকে আমরা সাংবাদিক নির্যাতনের মামলাগুলো গ্রহণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া দেশের সাংবাদিক সংগঠনগুলো রেজিস্ট্রেশন, অনুদানসহ যাবতীয় কল্যাণমূলক কর্মকাণ্ড নেওয়া হবে। তাই প্রেস কাউন্সিলকে ঢেলে সাজাতে আইন প্রণয়নের কাজ চলছে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সরকার সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফলে সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজটি হাতে নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম