ঢামেকে উত্তেজনা, জরুরি বিভাগের ফটক আধা ঘণ্টা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের ঝামেলার জেরে বড় ধরনের গোলমাল হতে পারতো। কিন্তু বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় মিটে গেছে সমস্যা।
ঢামেক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন একটি শিশুর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. কাঁকন ও একজন মেডিক্যাল অফিসারের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়। এসময় স্বজনেরা উত্তেজিত হয়ে একটি কাঁচের দেয়ালে আঘাত করলে তা ভেঙে গিয়ে ডা. কাঁকনের হাত কেটে যায়। তিনি বিষয়টি সহকর্মীদের জানালে ইন্টার্ন চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে জরুরি বিভাগের প্রধান ফটক বন্ধ করে দেন। তবে তার আগেই শিশুটিকে রেখে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বজনেরা।
পরে বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আব্দুল গফুর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। আধা ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে প্রধান ফটক খুলে দেওয়া হয়।
এ বিষয়ে খাজা আব্দুল গফুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটু ঝামেলা হয়েছিল। আমরা মিটমাট করে দিয়েছি।’
ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইফাজ সামি জানান, তারা কর্তৃপক্ষের কাছে হাসপাতালের ভেতরে নিরাপত্তা দাবি করেছেন। কর্তৃপক্ষ তাদের এ ব্যাপারে আশ্বস্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০৫ নম্বর ওয়ার্ডে এক শিশু পায়ে সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সে সময় শিশুটির ৪-৫ জন স্বজন জরুরি বিভাগে ভিড় করলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চলে যেতে বলেন। এ নিয়ে চিকিৎসক, স্টাফ ও স্বজনদের মধ্যে ধাক্কাধাক্কি হলে জরুরি বিভাগের কাঁচের দেয়াল ভেঙে যায়। তবে কিছুক্ষণ পরই সব ঠিক হয়ে যায়। এখন কোনও সমস্যা নেই।’
/এনএল/আরএআর/এআইবি/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম