ফ্রান্সে বাংলা অনলাইনের যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১০

বাংলা অনলাইনের উদ্বোধন

বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের অঙ্গীকার নিয়ে ফ্রান্সে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আমাদের কথা অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

“আপনাদের কথা মানেই আমাদের কথা”- এমন শ্লোগানকে ধারণ করে ফ্রান্সে আরও একটি অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ উপলক্ষে প্যারিসের গার্দু নর্দ এর একটি অভিজাত হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্রান্সের রাজনৈতিক, সাংবাদিক,  সামাজিক- সাংস্কৃতিক ও  আঞ্চলিক সংগঠনসহ  অন্যান্য নেতৃবৃন্দরাও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন  সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হযরত আলি খান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এনু ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,ইয়ত ক্লাব সাধারন সম্পাদক টি এম রেজা,  ফ্রান্স বিএনপি যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ,প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম খান, ইতালী (মিলান ) প্রেসক্লাবের সভাপতি শাওন আহমেদ,ঢাকা বিভাগ  এসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু,সাধারণ সম্পাদক মিজান চৌধুরী,বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্রাচার্য, স্বরলিপি শিল্পী গোষ্ঠির সভাপতি এমদাদুল হক স্বপন, শাহজাহান মোহাম্মদ, জসিম উদ্দিন ফারুখ, শাহিন আরমান চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন আমাদের কথায় যেন সকল মানুষের উঠে আসে এমন প্রত্যাশাই থাকবে।

প্রকাশক ফাতেমা খাতুন বলেন সমাজে এখন আর নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে আসছেন। আমাদের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উভয়েই নারী। অবহেলিত নারী সমাজকে প্রাধান্য দিয়ে এই অনলাইন পত্রিকা কাজ করবে এমন অঙ্গীকার করছি।

পরে প্রকাশক অতিথিদের নিয়ে কেক কেটে আমাদের কথা অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের